ইংরেজি school

শব্দভাণ্ডারকে সমৃদ্ধ করার জন্য Word Builder নামে একটি কলাম খোলা হলো অনুশীলন পাতার ইংরেজি school বিভাগে । পর্যায়ক্রমে, স্বল্প সময়ে, অসংখ্য শব্দ কিভাবে তৈরি ও রপ্ত করা যায় তার কৌশল নিয়ে লেখাটি তৈরি করেছেন রাজউক উত্তরা মডেল কলেজের প্রভাষক এম জিয়াউর রহমান Out of + Noun এই Structure এর মাধ্যমে কোন কিছুর বাইরে বা কোন কিছুর দ্বারা উদ্দীপ্ত হয়ে এই অর্থে অসংখ্য শব্দ গঠন করা যায়। যেমন: 1.Out of point = (পয়েন্টের বাইরে অর্থাত্ অপ্রাসঙ্গিক) Your talk is out of point. অনুরূপভাবে Out of line/out of step/ out of boundary/ = (এসবের অর্থ হলো অপ্রাসঙ্গিক) 2. Out of wit/out of head = (বুদ্ধির বাইরে অর্থাত্ (বুদ্ধিহীন বা পাগল) 3. Out of pocket = (পকেটের বাইরে অর্থাত্ অর্থহীন) I am out of pocket now. 4. Out of stock = (মজুদ শেষ/ মজুদের নিঃশেষিত অবস্থা) This book is out of stock now. 5. Out of gear = (গিয়ারের বাইরে অর্থাত্ বিকল) This machine is out of gear now. 6. Out of fun = (মজার উদ্দেশ্যে/ মজার ছলে/ কৌতুকের ছলে) They told it out of fun. 7. Out of Pleasure = (আনন্দের ছলে/ আনন্দের উদ্দেশ্যে উদ্দীপ্ত হয়ে) Students should do work out of pleasure for learning.