আজকের রাশিফল

২৮ সেপ্টেম্বর, ২০১৩ খ্রিস্টাব্দ, শনিবার আজ ১৩ আশ্বিন ১৪২০ বঙ্গাব্দ এবং ২১ জিলক্বদ, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ তুলা রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-৫৯ মিনিটে এবং সূর্যাস্ত ৫-৫৫ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি তুলা রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা ১। আপনার উপর প্রভাবকারী গ্রহ শুক্র ও রবি। আপনার শুভসংখ্যা ১ ও ৬। শুভবার শুক্র ও রবিবার। শুভরত্ন :হীরা ও রুবী। প্রকৃতিগতভাবে আপনি:উদার, সহানুভূতিশীল ও আদর্শবাদী। আপনার ন্যায়বিচার ও সত্যাসত্যের অনুভূতি প্রখর। আপনি আত্মবিশ্বাসী। যে কোন বিভ্রান্তকর অবস্থায়ও যথার্থ সত্যকে বুঝতে পারেন। নিজের মত ব্যক্ত করতে পারেন ভালোভাবে। তবে ন্যায়বিচার প্রিয়তা আপনাকে নিজের অজান্তে অনেক বিরোধে জড়িয়ে ফেলতে পারে। তবে আপনার সুকুমারবৃত্তি, কৌশল, বিশ্লেষণী ক্ষমতা ও কথা বলার আর্ট আপনাকে সাফল্যের দ্বারে নিয়ে যাবে । জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: লতা মুঙ্গেশকর, ব্রিজিতবার্দো, শেখ হাসিনা, ফিল্ড মার্শাল লর্ড ফ্রেঞ্জ, মার্সেলো, মাসাত্রাইয়ানী, হেরম্যান মেলভিল, হেনরী মরিসন, বিপ্রদাস বড়ুয়া, রোকেয়া রকিব বেবী, শ্যামলী, মিতা নূর, সাংবাদিক কায়কোবাদ মিলন। দ্বাদশ রাশির পূর্বাভাস মেষ রাশি ২১ মার্চ-২০ এপ্রিল\ আজ কোনো কারণে কিছু অর্থ নষ্ট হতে পারে। সন্তানের জন্য কোনো কারণে দুশ্চিন্তাগ্রস্ত হতে পারেন। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ নয়। প্রবাস আনন্দদায়ক হতে পারে। নতুন কোনো ব্যবসায় হাত না দিলেই ভালো করবেন। যাত্রা ও যোগাযোগ শুভ। বৃষ রাশি ২১ এপ্রিল-২০ মে\ প্রাপ্তি বিলম্বিত হতে পারে। পাওনা আদায়ের জন্য তাগাদা দিন। শরীর মোটামুটি ভালো থাকবে। কাউকে বেশি উদারতা দেখানো ঠিক হবে না। আপনার উদারতার সুযোগ নেয়ার চেষ্টা করতে পারে কেউ। আজ কোনো ধরনের দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন। মিথুন রাশি ২১ মে-২০ জুন\ শরীর অসুস্থ হতে পারে। নাক, কান অথবা গলার কোনো সমস্যা দেখা দিতে পারে। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন। আর্থিক দিক ভালো যাবে। প্রাপ্তিযোগ আছে। তথাপি আর্থিক ব্যাপারে দুশ্চিন্তাগ্রস্ত হতে পারেন। কর্কট রাশি ২১ জুন-২০ জুলাই\ ব্যবসায়িক দিক ভালো যাবে। তবে প্রতিযোগিতা বৃদ্ধি পাবে। পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে। মাতৃস্বাস্থ্য ভালো যাবে। কাজকর্মে স্বামী বা স্ত্রীর সহযোগিতা পাবেন। সিংহ রাশি ২১ জুলাই-২১ আগস্ট\ কাজকর্মে মায়ের সহযোগিতা পাবেন। আজ কোনো ধরনের প্রত্যাশা পূরণের সুযোগ পেতে পারেন। চঞ্চলতা ও অস্থিরতা হ্রাস পাবে। মন স্মৃতি ভারাক্রান্ত হতে পারে। ভ্রমণ আনন্দদায়ক হতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ নয়। কন্যা রাশি ২২ আগস্ট-২২ সেপ্টেম্বর\ পথ চলতে সাবধানতা অবলম্বন করুন। অন্যমনস্কতা ক্ষতির কারণ হতে পারে। আর্থিক দিক কিছুটা ব্যয়বহুল হতে পারে। ফলে দুশ্চিন্তাগ্রস্ত হতে পারেন। গচ্ছিত টাকা ফেরত পাওয়া কঠিন হবে। প্রবাসী আপনজনের সংবাদ পেতে পারেন। তুলা রাশি ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর\ আজ কোনো অনভিপ্রেত সংবাদ পেতে পারেন। কারো মৃত্যু সংবাদে শোকগ্রস্ত হতে পারেন। ব্যবসায়িক দিক কিছুটা প্রতিযোগিতাপূর্ণ হতে পারে। তবু বিক্রয়-বাণিজ্যে লাভবান হতে পারেন। বাড়িতে কোনো অনুষ্ঠান হতে পারে। প্রিয় সান্নিধ্য আনন্দদায়ক হতে পারে। বৃশ্চিক রাশি ২৩ অক্টোবর-২১ নভেম্বর\ কাজকর্মে অগ্রগতি হবে। অসমাপ্ত কাজ শেষ হতে পারে। আর্থিক দিক ভালো যাবে। কোনো সূত্র থেকে অর্থাগম হতে পারে। চাকরিজীবীদের জন্য সময় খুব একটা অনুকূল নাও থাকতে পারে। আজ কোনো সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। ধনু রাশি ২২ নভেম্বর-২০ ডিসেম্বর\ কর্মপরিবেশ অনুকূল থাকবে। দায়িত্বপূর্ণ কোনো কাজ হাতে আসতে পারে। রাজনীতিকদের জন্য দিনটি শুভ। পুরনো কোনো সমস্যার সমাধান হতে পারে। প্রাপ্ত তথ্য কাজে লাগাতে চেষ্টা করুন। অবিবাহিতদের বিয়ের ব্যাপারে কোনো ধরনের অগ্রগতি হতে পারে। মকর রাশি ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি\ পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে। দাম্পত্য শান্তি বজায় থাকবে। আপনজন কারো জন্য চিন্তিত থাকবেন। অতিরিক্ত ব্যস্ততার জন্য কিছু সমস্যার সৃষ্টি হতে পারে। সব কাজ শেষ করা সম্ভব নাও হতে পারে। প্রাপ্তি বিলম্বিত হবে। কুম্ভ রাশি ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি\ চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। কর্মপরিবেশ অনুকূল থাকবে। ব্যবসায়ীদের জন্যও সময় ভালো থাকবে। বিক্রয়-বাণিজ্যে লাভযোগ আছে। যাত্রা ও যোগাযোগ শুভ। মীন রাশি ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ\ চাকরিজীবীদের জন্য দিনটি মিশ্র সম্ভাবনাময়। কর্মস্থলে কিছু প্রতিকূলতা দেখা দিতে পারে। তবে ভালো কিছু ঘটার সম্ভাবনাও আছে। পারিবারিক ঝামেলা কমে আসবে। কন্যার বা ভগ্নীর বিয়ের ব্যাপারে কিছু ঝামেলা দেখা দিতে পারে। প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করা ঠিক হবে না