অমিতাভের সঙ্গে প্রতিযোগিতা!
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০১৩, ২০:০৯
খুব অল্প সময়েই বলিউডে হার্টথ্রব খ্যাতি অর্জন করেছেন রণবীর কাপুর। একের পর এক সুপারহিট চলচ্চিত্র উপহার দিয়ে চলেছেন বক্স অফিসে। তার মুক্তি অপেক্ষাকৃত চলচ্চিত্র ‘বেশরম’-এরই মধ্যে ব্যাপক আলোচনা ও উন্মাদনা সৃষ্টি করেছে। সম্প্রতি এক সাক্ষাত্কারে রণবীর কাপুর বলেন, ‘আমি এই মুহূর্তে অমিতাভ বচ্চনের সঙ্গে প্রতিযোগিতায় নেমেছি। এরপর বলিউডের তিন শ্রেষ্ঠ খান। অন্য কাউকে আমার প্রতিযোগী হিসেবেও মনে করছি না। তবে, আমার প্রতিযোগিতা মানে এই নয় যে, আমি তাদের চেয়ে খুব বেশি ভালো কাজ করব। আমার প্রতিযোগিতার মূল অর্থ, আমি বারবার নিজেকে হারাবো। আমি নিজেকে পরিপূর্ণ করতে চাই। অন্যকে হারিয়ে নয়, নিজেকে হারিয়ে নিজেই জিতব। এটাই আমার মূল লক্ষ্য।’