চলছে ‘এসএম সোলায়মান মেলা’
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০১৩, ২০:১০
বাংলাদেশের নাট্য মঞ্চে ‘ক্ষ্যাপা পাগালা’খ্যাত প্রয়াত নাট্যকার, নির্দেশক ও অভিনেতা এসএম সোলায়মানের ৬০তম জন্ম বার্ষিকী উপলক্ষে ৯টি নাট্য সংগঠনের অংশগ্রহণে থিয়েটার আর্ট ইউনিট আয়োজন করেছে ‘রঙ্গমাতন সোলায়মান মেলা-২০১৩। গতকাল থেকে শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত হয় এই উত্সব। বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত চলে। মেলায় ৯টি নাট্য সংগঠনের স্টল থাকছে। বিভিন্ন নাট্য বিষয়ক প্রদর্শনী রয়েছে স্টলগুলোতে। সন্ধ্যা ৭টায় থাকছে নাট্যকর্মীদের জিজ্ঞাসায় এস এম সোলায়মান বিষয়ে আলোচনা অনুষ্ঠান।