অনুদানের চলচ্চিত্র ‘হডসনের বন্দুক’

রঙিন পর্দার খলনায়ক মিশা সওদাগর এবার গোয়ান্দা চরিত্রে অভিনয় করছেন। পাশাপাশি তার সহযোগী হিসেবে আছেন ছোট পর্দার পরিচিত মুখ মৌসুমী হামিদ। সম্পূর্ণ ভিন্নধর্মী এই চরিত্রগুলোতে তাদেরকে দেখা যাবে ‘হডসনের বন্দুক’ নামে একটি চলচ্চিত্রে। সৈয়দ শামসুল হকের কিশোর উপন্যাস ‘হডসনের বন্দুক’ অবলম্বনে প্রশান্ত অধিকারী নির্মাণ করছেন চলচ্চিত্র ‘হডসনের বন্দুক’। সম্প্রতি সরকারি অনুদানের এই চলচ্চিত্রটির এক তৃতীয়াংশ শুটিং সম্পন্ন হয় ঢাকার বিভিন্ন লোকেশনে। কিছুদিনের মধ্যেই বাকি অংশের শুটিং শুরু হবে।