রাশিয়ায় রিমান্ডে গ্রিনপিসের ২০ কর্মী

ব্যারেন্ট সাগরে রাশিয়ার একটি তেলক্ষেত্র দখলের প্রচেষ্টার অভিযোগে গ্রিনপিসের ২০ জন কর্মীর দুই মাসের রিমান্ড মঞ্জুর করেছে দেশটির এক আদালত। গতকাল শুক্রবার তাদেরকে এই সময়ের জন্য কারাগারে রাখার নির্দেশ দেয়া হয়। এদিকে, এরই মধ্যে আটজনকে রবিবার পর্যন্ত রিমান্ড দেয়া হয়েছিল। এছাড়া বাকি দুই কর্মীর বিষয়ে বৃহস্পতিবার শেষ রাত নাগাদ সিদ্ধান্ত নেয়া হচ্ছিল। যুক্তরাজ্যসহ ১৮টি দেশের এসব কর্মীদের প্রতি জলদস্যুতার তদন্তের বিষয়টি আপাতত বন্ধ রাখা হয়েছে। ওদিকে পরিবেশবাদী সংস্থাটি বলছে, তারা আইনবিরোধী কোন প্রতিবাদ করেনি। তাদের বিক্ষোভ পুরোপুরি শান্তিপূর্ণ। অন্যদিকে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন,এটা নিশ্চিত এই কর্মীরা কোন জলদস্যু নয় তবে তারা আন্তর্জাতিক আইন লংঘন করেছেন।