সংবাদ কণিকা
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০১৩, ২০:৪১
পাইলটবিহীন এফ -১৬
মার্কিন যুদ্ধবিমান লকহিড মার্টিন এফ-১৬ পাইলটবিহীন অবস্থায় মেক্সিকো উপসাগরে চালাতে সফল হয়েছে। গত সপ্তাহে ‘লকহিড মার্টিন এফ-১৬’ নামে একটি যুদ্ধবিমান শূন্য ককপিট নিয়ে প্রথম ভ্রমণ শেষ করেছে। ফ্লোরিডা ঘাঁটি থেকে মেক্সিকো উপসাগরের যাত্রা-পথে যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর দু’জন পাইলট নিচে থেকে বিমানটি নিয়ন্ত্রণ করেছেন। —বিবিসি
লাগেজ জ্যাকেট
বিমানের যাত্রীদের জন্য ‘লাগেজ জ্যাকেট’ তৈরি করেছে জ্যাকটুগো ডটকম নামের একটি প্রতিষ্ঠান। জ্যাকেটটিতে বিভিন্ন আকৃতির ১৪টি পকেট রয়েছে। এতে রাখা যাবে ট্যাবলেট কম্পিউটার থেকে আন্ডারওয়্যার পর্যন্ত প্রয়োজনীয় অনেককিছু। পানিরোধী উপাদানে তৈরি জ্যাকেটটি ব্যবহার করলে আলাদা লাগেজ ব্যবহারের প্রয়োজন হবে না। —রয়টার্স
সাইকেলের গতি
যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যের মরুভূমিতে দ্রুতগতিতে সাইকেল চালিয়ে বিশ্ব রেকর্ড গড়েছেন ডাচ নাগরিক সেবাস্টিয়ান বইয়ার। বইয়ার ঘণ্টায় ১৩৩ দশমিক ৭৮ কিলোমিটার গতিতে সাইকেল চালিয়ে এ রেকর্ড গড়েছেন। ইতিমধ্যে তার নাম গিনেস বুক অফ ওয়ার্ল্ডে অন্তর্ভুক্ত করা হয়েছে। ২০০৯ সালে কানাডার নাগরিক স্যাম হোয়াইটিংহ্যাম একই জায়গায় আগের রেকর্ডটি গড়েন। —রয়টার্স
ধনেপাতায় আর্সেনিক রোধ
আর্সেনিকযুক্ত পানি মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। দীর্ঘদিন ধরে ঐ পানি পান করলে ক্যান্সারসহ নানা মারাত্মক রোগ দেখা দিতে পারে। সমপ্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের একদল গবেষক পানিকে আর্সেনিক, সীসা বা পারদের দূষণমুক্ত করার এমন এক উপায় আবিষ্কার করেছেন। গবেষকদের একটি দল মেক্সিকো সফর করে বিভিন্ন গাছপালার ভেষজগুণ পরীক্ষা করে শেষ পর্যন্ত আবিষ্কার করেছেন আমাদের অতি পরিচিত ধনেপাতা বা স্প্যানিশ ভাষায় যাকে বলে সিলান্ত্রো। —বিবিসি