আজ আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস

আজ ২৮ সেপ্টেম্বর, বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস পালন করা হচ্ছে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ এক বাণীতে বলেন, সহজে ও সুলভে সঠিক তথ্যপ্রাপ্তি ও ব্যবহার প্রত্যেক মানুষের নাগরিক ও গণতান্ত্রিক অধিকার। সরকার জনগণের তথ্য অধিকার নিশ্চিতকরণে বদ্ধপরিকর। প্রধানমন্ত্রী তার দেয়া বাণীতে বলেন, গণতান্ত্রিক অধিকার, সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতি প্রতিরোধে দৃঢ় অঙ্গীকার বাস্তবায়নে সরকার জনগণের তথ্য জানার অধিকারকে বিশেষ গুরুত্ব দিয়েছে। নবম জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই আমরা ‘তথ্য অধিকার আইন ২০০৯’ পাস করি। এই আইন অনুযায়ী তথ্য কমিশন গঠন করা হয়। এতে জনগণ ও গণমাধ্যমের প্রয়োজনীয় তথ্যপ্রাপ্তির অধিকার সুপ্রতিষ্ঠিত হয়েছে।