ব্যবসায়ীকে গুলি করে ৩ লাখ টাকা
ছিনতাই
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০১৩, ২১:৪৫
কমলাপুরে বৃহস্পতিবার সন্ধ্যায় গোলাম মোস্তফা নামে এক ব্যবসায়ীকে গুলি করে তিন লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।
পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, গোলাম মোস্তফা পুরনো-ছেঁড়া টাকা বদলের ব্যবসা করেন। সন্ধ্যায় তিনি মতিঝিল থেকে তিন লাখ টাকার নতুন নোট নিয়ে মোটর সাইকেলে করে উত্তর কমলাপুরে তার বাসায় ফিরছিলেন। কমলাপুরের কবি জসীম উদ্দীন রোডে তিনটি মোটর সাইকেলে এসে কয়েকজন ছিনতাইকারী তার গতিরোধ করে। তাদের একজন মোস্তফার বাম পায়ে গুলি করে টাকার ব্যাগটি কেড়ে নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় এলাকাবাসী গোলাম মোস্তফাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।