বিশ্ব পর্যটন দিবস পালন

জনসাধারণের মধ্যে পর্যটন বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও গতকাল শুক্রবার বিশ্ব পর্যটন দিবস পালিত হয়। এবারের এই দিবসের মূল প্রতিপাদ্য ছিল ‘সার্বজনীন ভবিষ্যত্ সুরক্ষায় পর্যটন ও পানি’। দিবসটি পালন উপলক্ষে গতকাল সকালে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা রাজধানীর রমনা রেস্তোরাঁর সামনে থেকে শুরু হয়ে মত্স্য ভবন ও দোয়েল চত্বর হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মুহাম্মদ ফারুক খান। বিকালে বাংলাদেশে পর্যটন করপোরেশনের হোটেল অবকাশে বিপিসি, টোয়াব ওআইইউসিএন-এর যৌথ উদ্যোগে সেমিনারের আয়োজন করা হয়। স্থানীয় প্রশাসনের উদ্যোগে দেশের বিভিন্ন জেলায়ও দিবসটি পালন করা হয়।