ভাঙা ট্রেনে কুড়ানো মানিব্যাগে ২০ লাখ ডলারের চেক!
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০১৩, ২২:০৯
কথায় বলে, ভাগ্যে থাকলে কেউ ছাইয়ের মধ্যে স্বর্ণমুদ্রা পেতে পারে। কথাটি আসলেই সত্যি! স্পেনের এক রেল কর্মচারী ভাঙ্গা ট্রেনে কুঁড়িয়ে পাওয়া মানিব্যাগে ২০ লাখ ডলারের চেক পেয়েছেন! সৌভাগ্য আর কাকে বলে!
মাদ্রিদের পুলিশ জানিয়েছে, রেলের আন্ডারগ্রাউন্ডে ভাঙ্গা একটি ট্রেন মেরামত করতে এক রেল কর্মচারীকে বলা হয়েছিল। ওই ট্রেনের দরজায় সমস্যা হয়েছিল। কর্মচারী যখন দরজাটা মেরামত করতে যায়, তখন সে একটি পুরানো মানিব্যাগ খুঁজে পায়। মানিব্যাগে কি আছে তা দেখার কৌতুহল দমাতে পারে না লোকটি। এতে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার এক নাগরিকের ড্রাইভিং লাইসেন্স পাওয়া যায়। এর সঙ্গে পাওয়া যায় ২০ লাখ মার্কিন ডলারের (প্রায় সাড়ে ১৫ কোটি টাকার) একটি চেক! -ইউপিআই