ভুয়া সোনিয়া গান্ধীর খোঁজ পেয়েছে দিল্লির গোয়েন্দারা

বিশ্বের কয়েকজন প্রভাবশালী নারীর মধ্যে তিনি একজন। যিনি প্রধানমন্ত্রী না হয়েও প্রধানমন্ত্রীর চেয়ে বেশি ক্ষমতাধর বলে মনে করা হয়। তিনি ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। আর তার কণ্ঠ নকল করে এক মহিলা ফোন করেছিলেন ভারতের অ্যাটর্নি জেনারেলকে! তাকে ধমক দিয়ে মামলার তদবিরও করেছিলেন! অবশেষে সেই ভুঁয়া সোনিয়া গান্ধীর খোঁজ পেয়েছে দিল্লির গোয়েন্দারা। দিল্লি পুলিশের একটি সূত্র জানিয়েছে, তারা ওই মহিলার খোঁজ পেয়েছেন। পিএসইউ সদর দপ্তরের পিএবিএক্স থেকে ফোন থেকে এই ভূয়া সোনিয়া গান্ধী ফোন করেছিলেন এটর্নি জেনারেলকে । অফিসের সবাই চলে যাওয়ার পর ফোনটি করা হয়। ওই মহিলা সনাক্ত হলেও শতভাগ নিশ্চিত হবার জন্য অধিকতর তদন্ত করা হচ্ছে। প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে সেই বিষয়টিও যাচাই করছে পুলিশ। উল্লেখ্য, এই ফোন করা হয় ভারতের আলোচিত কয়লা কেলেঙ্কারি মামালার বিষয়ে। অ্যাটর্নি জেনারেলকে এক নারী সোনিয়া গান্ধীর কণ্ঠ নকল করে কয়লা কেলেঙ্কারি মামলার বিষয়ে অসন্তোষ প্রকাশ করেন। এই মামলায় করপোরেট প্রতিষ্ঠানগুলোকে নিয়ে বেশি মাতামাতি না করার আহবান জানানো হয়। গত ৫ ও ১১ সেপ্টেম্বর দুই দফা ফোন করা হয়। ওই দিন মামলার শুনানি চলছিল। অ্যাটর্নি জেনারেল আইন মন্ত্রণালয়ের সঙ্গে পরামর্শ করে। আইন মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানায় এবং স্বরাষ্ট্রমন্ত্রণালয় তাত্ক্ষনিকভাবে পুলিশকে তদন্ত করার নির্দেশ দেয়। বিষয়টি সরকারের মধ্যে ব্যাপক তোলপাড় সৃষ্টি করে। - টিএনএন