১০০ বছর বয়সে ড্রাইভিং লাইসেন্স নবায়ন!

দক্ষতা কিংবা মেধার কাছে বয়স কোনো বাধা নয়। শারীরিক কর্মক্ষমতা ধরে রাখতে পারলে মানুষ যে কোনো বয়সে যে কোনো কিছু করতে পারে। আর সুইডেনের এক বৃদ্ধ সেটি প্রমাণও করেছেন। একশ বছর বয়স পর্যন্ত অনেকে বাঁচেই না, সেখানে তিনি তার গাড়ি চালানোর জন্য ‘ড্রাইভিং লাইসেন্স’ নবায়ন করেছেন! বারটিল জোসেফসন নামের ওই ব্যক্তি জানান, তিনি তার জন্মদিন উপলক্ষ্যে একটি নতুন গাড়ি কিনেছেন। এজন্য ড্রাইভিং লাইসেন্সও নবায়ন করেছেন। একশ বছর বয়সেও তিনি গাড়ি চালাতে চান। যতোদিন পর্যন্ত পারবেন ততদিন তিনি এই কাজটি করে যাবেন! এর কোনো সময়সীমা নেই। আগামী মাস থেকে তিনি নতুন গাড়িটি চালানো শুরু করবেন। বারটিল আরো জানান, বন্ধুদের কাছে যাওয়ার জন্য সপ্তাহে চারবার তার ভক্সওয়াগন গাড়িটি চালান। সুইডেনের পরিবহন বিভাগ জানিয়েছে, ৬ মিলিয়ন ড্রাইভিং লাইসেন্সের মধ্যে দেড় মিলিয়ন চালকের বয়স ৬৫ কিংবা তার উপরে। কিন্তু একশ বছর বয়সে ড্রাইভিং লাইসেন্স নবায়ন হওয়টা খুবই দুর্লভ! -ইউএসওয়েব ডেইলি