গার্মেন্টস শ্রমিকদের যৌক্তিক দাবি মেনে নিন

দেশের সম্ভাবনাময় গার্মেন্টস শিল্প নিয়ে সরকারের ষড়যন্ত্র বন্ধ এবং শ্রমিকদের যৌক্তিক দাবী মেনে নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামী। জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান গতকাল এক বিবৃতিতে বলেন, বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড গার্মেন্টস শিল্পে যে ধ্বংসাত্মক কর্মকাণ্ড চলছে তাতে দেশবাসী গভীরভাবে উদ্বিগ্ন। রফতানী আয়ের শতকরা ৮০ ভাগ আসছে এ শিল্প থেকে। এ শিল্পে লক্ষ লক্ষ নারী শ্রমিক কর্মরত আছে। বাংলাদেশের অর্থনীতির সম্ভাবনাময় গার্মেন্টস খাত ধ্বংস করার জন্য দেশি-বিদেশি ষড়যন্ত্রের তিনি নিন্দা ও প্রতিবাদ জানান। বিবৃতিতে বলা হয় এ সরকার ক্ষমতায় আসার পর থেকেই বিদ্যুত্ ও গ্যাস সংকটের কারণে গার্মেন্টস শিল্প ভয়াবহ সংকটের সম্মুখীন হচ্ছে।