চলচ্চিত্র প্রযোজক নাজিম উদ্দিনের রহস্যজনক মৃত্যু
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০১৩, ২২:১৩
চলচ্চিত্র প্রযোজক ও কেরানীগঞ্জের শুভাড্যা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নাজিম উদ্দিনের (৫৮) রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুর ২টার দিকে ভাটারা থানা পুলিশ রাজধানীর এ্যাপোলো হাসপাতাল থেকে তার মৃতদেহ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
হাসপাতাল সূত্র জানায়, বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে অসুস্থ হয়ে এ্যাপোলো হাসপাতালে ভর্তি হলে শুক্রবার সকাল ৮টার দিকে তার মৃত্যু হয়। পুলিশ জানায়, পরিবারের অভিযোগের প্রেক্ষিতে লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।