‘Ctrl+Alt+Del’-এর বিরুদ্ধে ছিলেন বিল গেটস

পিসি’র যেকোনো সমস্যায় শেষ ভরসা হিসেবে ‘Ctrl+Alt+Del’ কমান্ডটি ব্যবহারের প্রয়োজন পড়ে। মাইক্রোসফটের অন্যতম প্রতিষ্ঠাতা বিল গেটস সম্প্রতি জানিয়েছেন, বিশ্বব্যাপী বহুল ব্যবহূত এই কম্পিউটার কমান্ডটির বিরুদ্ধেই ছিলেন তিনি। তিনি এই কাজের জন্য একটিমাত্র কিবোর্ড ‘কি’-এর পক্ষে ছিলেন। তবে আইবিএম’র কারণেই কমান্ডটি জনপ্রিয় হয়ে যায়। আইবিএম প্রকৌশলী ডেভিড ব্র্যাডলি এই কমান্ডের প্রবর্তক। তিনি অবশ্য শুরুতে ‘Ctrl+Alt+Esc’ কমান্ডটি উদ্ভাবন করেছিলেন। তবে কিবোর্ডের বামপাশের এই কিগুলোতে সহজেই চাপ পড়ে যেতে পারে বলে পরে একে বদলে ‘Ctrl+Alt+Del’ করে নেন।