জোকস
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০১৩, ২০:৩১
আবুল সিনেমা হলে সিনেমা দেখছে। আবুলের পাশের সিটে বসেছে এক বুড়ো। ওই বুড়োর হাতে একটা ছোট পেপসির বোতল।
বুড়ো ৫ মিনিট পরপর বোতলে চুমুক দিচ্ছে। সিনেমায় দুর্দান্ত এ্যাকশন চলছে। কিন্তু একটু পরপর বুড়ো পেপসির বোতলে চুমুক দেওয়ায় আবুলের খুব ডিসটার্ব হচ্ছে। এভাবে অনেকক্ষণ চলার পরে আবুল বিরক্ত হয়ে বুড়োর হাত থেকে পেপসির বোতলটা কেড়ে নিয়ে বললঃ একটুখানি পেপসি খেতে চুমুক দিতে হয়? এই দেখেন, কিভাবে খেতে হয় !! এই বলে সে একচুমুকে বোতলের বাকি পেপসিটুকু খেয়ে ফেলল।
বুড়ো ভীষণ অবাক হয়ে বলল একি করলে বাবা !! আমিতো পেপসি খাচ্ছিলাম না !! ওই বোতলে একটু পর পর পানের পিক ফেলছিলাম !!!
পোটলাদা নলাদার বাড়ি এসে দেখে, নলাদা বিশাল বড় একটা রাইফেল নিয়ে দাঁড়িয়ে আছে...
পোটলাদা বলল, ‘কিরে নলা কই যাস!’
নলাদা :বাঘ শিকার করতে... হুমমম...
পোটলাদা :তো দেরি করতাছশ ক্যান! যা...
নলাদা :না মানে...বাইরে একটা কুকুর দাঁড়ায় আছে তো তাই একটু অপেক্ষা করতাছি!!
স্বামী তার স্ত্রী কে বলছে : আচ্ছা জান, আমি যদি কোনো লটারিতে জিতে যাই, তখন তুমি কি করবে ?
স্ত্রী :লটারিতে যে টাকা পাবে তার অর্ধেক তোমার থেকে নিয়ে আমি পালিয়ে যাব।
স্বামী :আমি একটা লটারিতে ৫০০ টাকা জিতেছি, এই নাও ২৫০ টাকা, এবার যাও ভাগো।
বৌ :আচ্ছা আমি এভারেস্ট জিতলে আমাকে কি দেবে?
স্বামী :খুশিতে গদগদ হয়ে ছোট্ট একটা ধাক্কা দেব!