সংবাদ কণিকা

চীনে অপহূত ৯২ শিশু উদ্ধার বিক্রির উদ্দেশ্যে অপরাধীচক্রের অপহরণ করা ৯২টি শিশু ও দু’জন নারীকে উদ্ধার করেছে চীনা পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ওই চক্রের ৩০১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া ও কেন্দ্রীয় টেলিভিশন জানিয়েছে। ছয় মাস তদন্তের পর ১১টি প্রদেশের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে পুলিশ ওই অপহূত শিশু ও নারীদের উদ্ধার করে। তবে কবে এসব শিশু ও নারীকে উদ্ধার এবং এর সঙ্গে সংশ্লিষ্টদের গ্রেপ্তার করা হয়েছে সে সম্পর্কে নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি। উদ্ধারকৃত শিশুদের মধ্যে কতজন বালক ও কতজন বালিকা ছিল তাও জানানো হয়নি। তবে গ্রামাঞ্চলে সাধারণত ছেলেশিশুদের চাহিদা বেশি। রাষ্ট্রীয় কঠোর একসন্তান নীতির কারণে সমপ্রতি চীনে শিশু ও নারী পাচারের ঘটনা বৃদ্ধি পেয়েছে। অনেক সন্তানহীন দম্পতি অবৈধভাবে সংগ্রহ করা ছেলে সন্তানের ওপরই ভরসা করতে চান। — সিনহুয়া পানশালায় রোবট ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে হোটেলের জন্য রোবট তৈরি করেছেন জার্মান প্রকৌশলীরা। রোবটটি মানুষের শারীরিক ভাষা লক্ষ্য করে কারো পানীয় দরকার কি না তা অনুমান করতে পারে। জেমস নামের একহাতবিশিষ্ট রোবটটি ডানে ও বামে হেলতে পারে। ডান হাতকে বিভিন্ন আঙ্গিকে ওঠানামা করতে পারে। রোবটটির মাথায় আছে একটি ট্যাবলেট কম্পিউটার। —রয়টার্স জাপানে জাহাজডুবি জাপানে কার্গো জাহাজডুবিতে ছয়জন ক্রু নিখোঁজ রয়েছে। সিয়েরালিওনের একটি জাহাজের সাথে ধাক্কায় এ জাহাজডুবির ঘটনা ঘটে। জাপানের কোস্টগার্ড নিখোঁজ এসব ক্রুকে উদ্ধারে শুক্রবার তত্পরতা অব্যাহত রেখেছে। এক মুখপাত্র জানান, টোকিওর একশ’ কিলোমিটার দক্ষিণে জাপানের ইজোশিমা দ্বীপের জলসীমায় ইফুকুমারু-১৮ নামের কার্গো জাহাজটি ডুবে যায়। —এএফপি