ড্র করলো
টটেনহ্যাম চেলসি
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০১৩, ২০:৫৩
ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে গুরু-শিষ্যের লড়াইটা শেষ হলো ড্র’য়ের মধ্যদিয়ে। গতকাল গুরু হোসে মরিনহোর চেলসি আতিথ্য নিয়েছিল শিষ্য আন্দ্রে ভিলাস বোয়াসের টটেনহ্যাম হটস্পারের মাঠ হোয়াইট হার্ট লেনে। জিফলি সিগার্ডসনের গোলে ম্যাচের ১৯ মিনিটে এগিয়ে যায় টটেনহ্যাম। ম্যাচের ৬৫ মিনিটে জন টেরি ম্যাচে সমতা ফেরান। এরপর আর কোনো গোল হয়নি। ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে দল দুটি।