বেবী নাজনীনের ৫০তম একক

ক্যারিয়ারে হাজারো চড়াই-উতরাইয়ে অগণিত শ্রোতাপ্রিয় গান সকলে দিতে পারেন না। তবে নিজের ক্যারিয়ারে বারবার সাফল্যের ধারাবাহিকতা না থাকলে এই ব্ল্যাক ডায়মন্ড টাইটেলও সবার জন্য হয় না। এ দেশে নিজের ক্যারিয়ারের পরিণত সময়ে দেশের গুণী এই শিল্পী তার একক অডিও অ্যালবামের অর্ধশত পূরণ করতে চলেছেন। আগামীতে আসছে তার ৫০তম একক। এরই ভেতরে সক্রিয়ভাবে রাজনীতিতে যোগদানের ঘোষণা দিয়েছেন তিনি। তবে অনেকের ‘গান ছেড়ে দিচ্ছেন কি না’ এমন প্রশ্নে তিনি বলেছেন, ‘অধিকাংশ রাজনীতিকরই রাজনীতির পাশাপাশি পেশাগত একটি পরিচয় থাকে। আমিও আমার রাজনীতির পাশাপাশি পেশাগতভাবে গানকে চালিয়ে যাবো। এবং আমি কোনোভাবেই শ্রোতাদের ঠকাতে চাই না। সেই লক্ষ্যেই এবারের ৫০তম এককে শ্রোতাদের নতুন ধারার কিছু গান দেওয়ার ইচ্ছে আমার। আর সেইভাবেই এগোচ্ছে ব্ল্যাক ডায়মন্ডের ৫০তম একক। খুব শিগগিরই মিউজিক ভিডিওসহ এই একক অ্যালবাম রিলিজ হবে বলে জানা গেছে।