আটক রণবীর কাপুর, জরিমানা দিয়ে মুক্তি
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০১৩, ২০:৫৭
বলিউডের এখন সবাই তাদের নিজেদের চলচ্চিত্রের ক্যাম্পেইন একেবারে তোড়জোড় দিয়ে করে থাকেন। তারা ছবি নির্মাণে যত টাকা ব্যয় করেন, তার চেয়েও অধিক ব্যয় করেন ক্যাম্পেইনে। যার পুরোপুরি উল্টোই আমাদের দেশে। ঠিক একই উদ্দেশ্যে ‘বেশরম’ ছবির ক্যাম্পেইনে বিভিন্ন দেশে ভ্রমণ করছেন রণবীর কাপুর। সম্প্রতি এই সফর শেষে ফিরে এসেই ঝামেলায় পড়েন তিনি। মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই পারফিউম, পোশাক, জুতা, ঘড়িসহ এক লাখেরও অধিক রুপির পণ্য বহন করায় ৭০ হাজার রুপি জরিমানা দিতে হয়েছে তাকে। এই পণ্য নিয়ে বিমান বন্দর ত্যাগ করার সময় রণবীরকে আটক করেন শুল্ক কর্মকর্তারা। কিন্তু, সে সময় জরিমানার পরিমাণ রুপি রণবীরের সঙ্গে ছিল না। তাই এক ঘণ্টা পর রণবীরকে ছেড়ে দেওয়া হলেও তার লাগেজ রেখে দেয় বিমানবন্দর কর্তৃপক্ষ। পরে এক কর্মচারীর হাতে শুল্ক জরিমানার অর্থ পাঠিয়ে লাগেজ ছাড়িয়ে নেন রণবীর কাপুর। এদিকে গতকাল ছিল তার ৩১তম জন্মদিন।