নিরবের প্রতিবাদ
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০১৩, ২০:৫৮
অসুস্থ মাকে সেবা-যত্ন করতেই নিরবের এখন অনেক সময় চলে যাচ্ছে। হাসপাতালের মায়ের পাশে থাকার পাশাপাশি তার ফেসবুকে ইদানীং নবাগতা উপস্থাপক ফারিয়ার সাথে ঘনিষ্ঠ ছবিও শোভা পাচ্ছে। দুটি বিষয়ই খানিকটা বিপরীতমুখী। তাই অন্য বন্ধুদের বিভ্রান্ত হওয়াটাই স্বাভাবিক। তবে মা ভক্ত নিরব তার অসুস্থ মায়ের জন্য দোয়া চেয়েছেন। এদিকে নিরব আর মেহজাবিনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে পরিচালক স্বপন আহমেদ তার ‘পরবাসিনী’ চলচ্চিত্রে ইমনকে নিয়ে ইউরোপের প্রায় ৬টি দেশে শুটিং করে চলেছেন। আর এ নিয়ে বেজায় চটেছেন নিরব আর মেহজাবিন। তারা এ নিয়ে খুব শিগগিরই প্রেস কনফারেন্সের মাধ্যমে প্রতিবাদ জানাবেন বলে জানান।