ঘোড়াশাল জুট মিলে টাকার দাবিতে বিক্ষোভ
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০১৩, ২১:১৪
বিজেএমসি নিয়ন্ত্রণাধীন ঘোড়াশাল বাংলাদেশ জুট মিলের শ্রমিকরা মজুরি কমিশনের ৩য় কিস্তির টাকার দাবিতে শনিবার মিলের প্রধান ফটকের সামনে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। শ্রমিকরা সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত মিলের সিবিএ’র নেতৃত্বে ৫’শ তাঁতের ওই মিলের প্রায় ৫ হাজার শ্রমিক এ সমাবেশে অংশ নেয়। বিক্ষোভ মিছিল শেষে সিবিএ’র সভাপতি ইউসুফ মিয়ার সভাপতিত্বে শ্রমিক সমাবেশে বক্তব্য রাখেন সিবিএ’র সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান, সিবিএ নেতা মোঃ আলম ও হারুন-অর-রশিদ প্রমুখ। সমাবেশে বক্তারা অবিলম্বে মজুরি কমিশনের ৩য় কিস্তির টাকা বাস্তবায়নের দাবি জানান।