মার্কিন সামরিক বাহিনীর বিমান হামলায় আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশে অন্তত ১৭ জন পুলিশ নিহত হয়েছে। আহত হয়েছে আরো অনেকে।
আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে শুক্রবার ১৭ জন পুলিশ নিহত হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে। তবে এ হামলা মার্কিন বাহিনী না অন্য কেউ করেছে তা খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দিয়েছে।
তবে হেলমান্দের প্রাদেশিক পরিষদের স্পিকার আতাউল্লাহ আফগান বলেছেন, তালেবানের বিরুদ্ধে অভিযানের সময় ভুল করে পুলিশের ওপর বিমান হামলায় ১৭ জন প্রাণ হারিয়েছেন।
আরো পড়ুন: লোকসভা নির্বাচনে বিজেপির ভরাডুবির আভাস!
আফগানিস্তানে তালেবানদের দমনে সাধারণত মার্কিন সেনারাই বিমান হামলা চালিয়ে থাকে। আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীর সঙ্গে একজোটে হামলা চালায় মার্কিন সেনারা।
ইত্তেফাক/এসআর