বাস মোটর সাইকেল সংঘর্ষে নিহত এক

জেলার ফুলতলা উপজেলার খুলনা-যশোর সড়কের বেজেরডাঙ্গা বাসস্ট্যান্ডে গত শুক্রবার যাত্রীবাহী বাস ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবুল হোসেন (২২) নামে মোটর সাইকেল চালক ঘটনাস্থলে নিহত হয়েছে। সে যশোরের শিল্প শহর নওয়াপাড়ার খোকন হোসেনের ছেলে। এ ব্যাপারে ফুলতলা থানার ওসি মো. এমদাদ হোসেন (দায়িত্বপ্রাপ্ত) বলেন, বাসটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে। এ ঘটনায় মামলা হয়েছে।