সাঘাটায় সাংবাদিকদের সাথে মতবিনিময়
সাঘাটা (গাইবান্ধা) সংবাদদাতা
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০১৩, ২১:১৭
সাঘাটা-ফুলছড়ি উপজেলার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন লেখক, রাজনৈতিক ও দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ ড. শাকিল আহাম্মেদ। উন্নয়নকরণীয় নিয়ে ভাবনা প্রেক্ষিত সাঘাটা-ফুলছড়ি শীর্ষক সংবাদকর্মীদের সাথে মতবিনিময়কালে তিনি বলেছেন, রাজনীতিতে স্বচ্ছ ব্যক্তিত্বের তুলনা নেই। রাজনীতি গণমানুষ ও দেশের উন্নয়নের জন্য হওয়া উচিত। যার লেশমাত্র নেই। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাষ্ট্রচিন্তার নানা দিক উল্লেখ করেন শুক্রবার উপজেলার জুমারবাড়িতে উক্ত মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা জিয়া পরিষদ আহবায়ক অধ্যাপক ছাইদুর রহমান, আজহারুল ইসলাম।