বেনাপোলে ১৬৮০ বোতল ফেন্সিডিল উদ্ধার

বেনাপোলের পুটখালী সীমান্তে পৃথক দু’টি অভিযান চালিয়ে শনিবার একটি মোটর সাইকেলসহ ১৬৮০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে বিজিবি। ২৩ বিজিবির ব্যাটালিয়ন কমান্ডার লে, কর্নেল তায়েফ-উল হক জানান- সীমান্তসংলগ্ন শিকড়ী এবং বারোপোতা এলাকায় অভিযান চালিয়ে এসব ফেন্সিডিল উদ্ধার করা হয়। তবে এ সময় কোন চোরাচালানীকে আটক করা সম্ভব হয়নি। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় মামলা হয়েছে।