উত্সব মুখর হয়ে উঠছে কাউখালীর ৩১ টি মণ্ডপ

হিন্দু সমপ্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উত্সব দুর্গাপূজাকে সামনে রেখে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে পিরোজপুরের কাউখালী পূজা উদযাপন কমিটি। পূজাকে ঘিরে হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে বিরাজ করছে উত্সবের আমেজ। বিভিন্ন মন্দিরে প্রতিমা উপহার দিতে ব্যস্ত সময় কাটাচ্ছে শিল্পীরা। উপজেলার ৩১টি মন্ডপে প্রথম পর্যায়ের প্রস্তুতি হিসেবে প্রতিমা নির্মাণ চলছে। এতে উপজেলার কাউখালী সদরে ৫টি, আমড়াজুরি ইউনিয়নে ১৩টি, সয়না রঘুনাথপুর ইউনিয়নে ৭টি, চিরাপারা পার-সাতুরিয়া ইউনিয়নে ৫টি, শিয়ালকাঠী ইউনিয়নে ১টি। এবছর ৩১টি মন্ডপে পূজা হবে বলে জানান উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শেখর চন্দ্র দে। পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক প্রভাষক সনজিত কুমার সাহা জানান, কাউখালী কেন্দ্রীয় পূজামন্ডপ মদন মোহন জিউর আখড়াবাড়ি মন্দিরে সর্বাধিক ব্যয়ে নির্মিত হচ্ছে নানারকম দেব-দেবীসহ দুর্গা প্রতিমা। আগামী ১০ অক্টোবর শুরু হয়ে ১৪ অক্টোবর বিজয়াদশমী তিথিতে শেষ হবে হিন্দু ধর্মাবলম্বী সমপ্রদায়ের সর্ববৃহত্ ধর্মীয় অনুষ্ঠান দুর্গাপূজা।