রাবি চলচ্চিত্র সংসদের পূর্ণাঙ্গ কমিটি গঠন
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০১৩, ২১:১৮
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) চলচ্চিত্র সংসদের সভাপতি নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক ও প্রামাণ্য চলচ্চিত্র নির্মাতা সাজ্জাদ বকুল। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও সঙ্গীত বিভাগের শিক্ষার্থী মুশফিকুর রহমান হীরক। শুক্রবার সন্ধ্যায় নগরীর আলুপট্টি বরেন্দ্র প্রডাকশন হাউসে অনুষ্ঠিত সংগঠনের আহবায়ক কমিটির সাধারণ সভায় সদস্যদের কণ্ঠভোটে নির্বাহী পরিষদের এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচিত অন্যরা হলেন: সহ-সাধারণ সম্পাদক মেহেদী হাসান (গণযোগাযোগ ও সাংবাদিকতা), সাংগঠনিক সম্পাদক এসএম ওয়ালিদ বিন আলম (ফলিত রসায়ন), দপ্তর সম্পাদক হেমন্ত মাহাতো (গণযোগাযোগ ও সাংবাদিকতা), অর্থ-সম্পাদক একই বিভাগের দুলাল মার্ডী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ মোশারফ হোসেন (মার্কেটিং), জনসংযোগ সম্পাদক জাকির হোসেন (গণযোগাযোগ ও সাংবাদিকতা)। এছাড়া মার্কেটিং বিভাগের সুমন আহমেদ, নাট্যকলা ও সঙ্গীত বিভাগের মোঃ সৌরভ সরকার এবং ইমরুল আসাদ সম্পাদকমণ্ডলীর সদস্য নির্বাচিত হয়েছেন।