সুন্দরগঞ্জে চাঁদার দাবি
স্কুলের নির্মাণ কাজ বন্ধ
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০১৩, ২১:২০
উপজেলার পাঁচগাছী শান্তিরামে চাঁদা দিতে অস্বীকৃতি করায় বিদ্যালয়ের নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে চাঁদাবাজরা। শনিবার পাঁচগাছী শান্তিরাম বালিকা উচ্চ বিদ্যালয়ে স্থানীয় ইউপি সদস্য সরকারি অর্থে ভবনের নির্মাণ কাজ শুরু করলে এলাকার মৃত ময়েজ উদ্দিনের পুত্র রফিকুল ইসলাম ২০ হাজার টাকার চাঁদা বাদি করে। ইউপি সদস্য মিঠু মিয়া চাঁদা দিতে অস্বীকৃতি জানালে রফিকুল ইসলাম দলবল নিয়ে নির্মাণ কাজ বন্ধ করে দেয়। এব্যাপারে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যরা রেজুলেশন করে প্রধান শিক্ষক নিরঞ্জন চন্দ্র মহন্তকে আইনগত ব্যবস্থা নেয়ার পরামর্শ দিলে প্রধান শিক্ষক থানায় অভিযোগ দায়ের করেন।