বয়স ভিত্তিক সাঁতার
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০১৩, ২১:২৪
২৯তম জাতীয় বয়সভিত্তিক জাতীয় সাঁতারের দ্বিতীয় দিনে গতকাল ৪টি নতুন জাতীয় রেকর্ড হয়েছে। ১০০ মিটার বাটার ফ্লাই ইভেন্টে জাহিদুল ইসলাম, ২০০ মিটার ফ্রি স্টাইল ইভেন্টে নয়ন আলী, ৫০ মিটর ফ্রি স্টাইল ইভেন্টে রাশেদা খাতুন, ২০০ মিটার বাটারফ্লাই ইভেন্টে মরিয়ম খাতুন নতুন জাতীয় রেকর্ড গড়েন। রাশেদা খাতুন এ নিয়ে ৪টি স্বর্ণ লাভ করেন। নয়ন আলী ১টি রেকর্ডসহ ৪টি স্বর্ণ ও ১টি রৌপ্য পদক জিতেছেন। জাহিদুল ইসলাম ১টি রেকর্ডসহ ৭টি স্বর্ণ জিতেছেন। সাঁতারু টিটু মিয়া ৮টি স্বর্ণ জয় করেন।