চালকদের বিরুদ্ধে শিথিল আইন

প্রতিবাদে চট্টগ্রাম খেলাঘরের মানববন্ধন

সড়ক দুর্ঘটনায় দায়ী চালকদের বিরুদ্ধে আইনী প্রক্রিয়া শিথিল করার প্রতিবাদে চট্টগ্রাম মহানগর খেলাঘর উদ্যোগে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে শুক্রবার বিকালে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এই সময় অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনায় দায়ী চালকদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি প্রদানের পাশাপাশি, লাইসেন্স নবায়নের ক্ষেত্রে গাড়ি চালকদের দক্ষতা, গাড়ির ফিটনেস অবশ্যই বিবেচনায় নিতে হবে। এছাড়াও ভুয়া লাইসেন্স প্রদানকারী ব্যক্তিদের বিরুদ্ধেও শাস্তি প্রদানের ব্যবস্থা গ্রহণ করতে হবে। সংগঠনের সভাপতি অধ্যাপক ডা. এ কিউ এম সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সাংবাদিক বালাগাত উল্লাহ, সংগঠনের সহ-সভাপতি কবি আশীষ সেন, সাধারণ সম্পাদক রূপক চৌধুরী, সংগঠক সালমা জাহান মিলি প্রমুখ।