রূপগঞ্জে বিএনপির ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন

রূপগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে গতকাল শনিবার ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনের আয়োজন করা হয়। রূপগঞ্জে জনতা উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাঠে আয়োজিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন রূপগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী বাছিরউদ্দিন। সভায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, কাঞ্চন পৌরসভার মেয়র আলহাজ্ব মজিবুর রহমান, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মতিন, এডভোকেট গোলজার হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান রেজাউল করিম মাঞ্জুর, বিএনপি নেতা হাবিবুর রহমান বাবুল, অ্যাডভোকেট রেজাউল হক, এডভোকেট মাহমুদুল আহসান খোকা, সৈয়দ সিরাজুল ইসলাম, ছাত্রদলের আনোয়ার সাদাত সায়েম, আলমগীর হোসেন, মোস্তাফিজুর রহমান শুক্কুর, জাসাসের জাকির হোসেন, যুবদলের আশরাফুল হক রিপন, নুরুন্নবী ভুঁইয়া, রিটন প্রধান, ওলামাদলের জাকারিয়া, তাঁতী দলের মজিবুর রহমান মোল্লা, শ্রমিক দলের শরিফ মিয়া, মহিলা দলের হাওয়া বেগম, স্বেচ্ছাসেবক দলের আবদুল্লাহ আল মামুন প্রমুখ। সভায় বক্তারা বলেন, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না। একদলীয় নির্বাচন প্রতিহত করা হবে। ব্যতিক্রমধর্মী এ ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন শেষে রূপগঞ্জের বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে স্থানীয় সড়ক প্রদক্ষিণ করে।