বিপুল ইয়াবাসহ ব্যবসায়ী আটক
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০১৩, ২১:৫১
ধানমন্ডি এলাকা থেকে ১৩ হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। আটককৃত ব্যক্তির নাম হারুন-অর-রশিদ। শনিবার তাকে আটক করা হয়।
র্যাব-২-এর অপারেশন অফিসার রায়হান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-২-এর একটি টিম বেলা তিনটার দিকে ধানমন্ডি এলাকায় অভিযান চালায়। এ সময় ১৩ হাজার পিস ইয়াবাসহ হারুনকে আটক করা হয়। তিনি আরো জানান, হারুন-অর-রশিদ এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে র্যাবে একাধিক অভিযোগ রয়েছে।