বিশ্ব হার্ট দিবস আজ
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০১৩, ২১:৫১
‘হার্টকে সুস্থ রাখার পথচলা শুরু হোক শৈশব থেকেই’ এই শ্লোগানে আজ পালিত হতে যাচ্ছে বিশ্ব হার্ট দিবস। জনসাধারণের মাঝে হূদরোগ, হূদরোগের কারণ ও ঝুঁকিসমূহের বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ওয়ার্ল্ড হার্ট ফেডারেশনের উদ্যোগে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ২৯ সেপ্টেম্বর বিশ্ব হার্ট দিবস উদযাপন করা হবে। এ উপলক্ষে শনিবার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের উদ্যোগে রাজধানীর সিরডাপ মিলনায়তে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ফাউন্ডেশনের মহাসচিব জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার (অব.) আব্দুল মালিক, যুগ্ম মহাসচিব ডাঃ সিরাজুল ইসলাম এ সময় বক্তব্য রাখেন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন- অধ্যাপক সোহেল রেজা চৌধুরী।