নর্থ সাউথ ইউনিভার্সিটিতে শরত্কালীন সেমিস্টারের শিক্ষার্থীদের নবীনবরণ

শনিবার নর্থ সাউথ ইউনিভার্সিটির শরত্কালীন সেমিষ্টারের স্নাতক নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান ইউনিভার্সিটির নিজস্ব ক্যাম্পাস বসুন্ধরায় অনুষ্ঠিত হয়। নবীন বরণে বিবিএ, ইটিই, ইইই, স্থাপত্য, অর্থনীতি, ইংরেজি, ফার্মেসি, কম্পিউটার সায়েন্স, পরিবেশ বিজ্ঞান, মাইক্রোবায়োলজি, বায়োটেকনোলজি, বায়োকেমিষ্ট্রিসহ কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের তের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। উপাচার্য প্রফেসর ডঃ আমিন ইউ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় বোর্ড অব ট্রাস্টিজ এর চেয়ারম্যান রাগীব আলী। উপ উপাচার্য প্রফেসর ডঃ এ এন এম মেশকাত উদ্দিন, প্রফেসর ড. মিফতাহুর রহমান (ডিন, স্কুল অব ইঞ্জিনিয়ারিং এন্ড এপলাইড সায়েন্স), প্রফেসর ড. আব্দুল হান্নান চৌধুরী (ডিন, স্কুল অব বিজনেস), প্রফেসর ড. এ কে এম আতিকুর রহমান (ডিন, স্কুল অব আর্টস এন্ড সোশ্যাল সায়েন্স) প্রমুখ উপস্থিত ছিলেন। -প্রেস বিজ্ঞপ্তি