রিভলবার ও গুলিসহ গ্রেফতার ২
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০১৩, ২১:৫২
আগারগাঁওয়ের আইডিবি ভবন এলাকা থেকে শুক্রবার রাতে একটি বিদেশি রিভলবার ও দশ রাউন্ড গুলিসহ দু’জনকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃতরা হলো বিল্পব শেখ ও ইয়াসিন।
র্যাব-২ এর সূত্র জানায়, আগারগাঁও এলাকায় র্যাব-২ এর একটি টহল দল রাতে আইডিবি ভবনের সামনে ওই দুই জনকে সন্দেহজনক ঘোরাঘুরি করতে দেখে তাদের দেহ তল্লাশি করে একটি বিদেশি রিভলবারসহ ১০ রাউন্ড গুলি উদ্ধার করে। এ ব্যাপারে শেরেবাংলা নগর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।