স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে
জামায়াতের নিন্দা
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০১৩, ২১:৫২
স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর ‘পোশাক শিল্পে জামায়াত বিশৃঙ্খলার অপপ্রয়াস চালাচ্ছে’ বলে যে বক্তব্য দিয়েছেন তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী। শনিবার দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এক বিবৃতিতে বলেন, জামায়াতকে জড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য মিথ্যাচার ছাড়া আর কিছুই নয়। গার্মেন্টস শিল্পে অরাজকতা ও বিশৃঙ্খলার ব্যাপারে অনুসন্ধান করে শ্রমিক অসন্তোষ দূর করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা। -প্রেস বিজ্ঞপ্তি