সরকারের সমালোচনা করা তো অপরাধ নয় :পীরসাহেব চরমোনাই

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীরসাহেব চরমোনাই বলেছেন, সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করা তো কোন অপরাধ নয়। সমালোচনা করাটা বিরোধী রাজনৈতিক দল ও সংগঠনগুলোর প্রধান দায়িত্ব। ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন সে দায়িত্বই পালন করেছে মাত্র। শনিবার পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। পীরসাহেব চরেমানাই বলেন, ছাত্র আন্দোলনের কোন নেতা-কর্মী কখনোই রাষ্ট্র বিরোধী কোন তত্পরতা বা প্রচারণা চালায়নি। সাংবাদিক সম্মেলনে মাওলানা ইউনুছ আহমাদ, মাওলানা গাজী আতাউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।