প্রকাশিত সংবাদ
প্রসঙ্গে
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০১৩, ২২:০৭
গত বৃহস্পতিবার দৈনিক ইত্তেফাকে “রাজধানীর তিন হাসপাতাল স্বাচিপের হাতে জিম্মি” শীর্ষক সংবাদের প্রতিবাদ জানিয়েছেন মাতুয়াইল শিশু মাতৃস্বাস্থ্য ইনস্টিটিউটের স্বাধীনতা চিকিত্সক পরিষদ শাখার (স্বাচিপ) সাধারণ সম্পাদক ডা. নাজমুল হোসেন মুক্ত।
প্রতিবাদে তিনি বলেছেন, অত্র প্রতিষ্ঠানের নিয়োগ, পদোন্নতি এবং কেনাকাটার ক্ষেত্রে প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি ও টেন্ডার কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত। এ ক্ষেত্রে হস্তক্ষেপের কোন সুযোগ নেই। রোগী কল্যাণ তহবিল কমিটি ও ক্যাফেটেরিয়া ব্যবস্থাপনা কমিটি কর্তৃক ক্যাফেটেরিয়ার সকল আয়-ব্যয়ের হিসাব বাত্সরিক দুই দফা সরকারি অডিটের মাধ্যমে নিষ্পত্তি হয়। সেখানে স্বাচিপের হস্তক্ষেপ অবান্তর। প্রকাশিত সংবাদ সঠিক নয় বলে তিনি প্রতিবাদে উল্লেখ করেন।
প্রতিবেদকের বক্তব্য
ভুক্তভোগী চিকিত্সক, কর্মকর্তা, কর্মচারীসহ বিভিন্ন তথ্য প্রমাণের ভিত্তিতে মাতুয়াইল শিশু-মাতৃস্বাস্থ্য ইনস্টিটিউট সম্পর্কে সংবাদ পরিবেশন করা হয়।