শোক সংবাদ

আজহার আলী সরদার পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার আন্ধারমানিক গ্রামের শিক্ষক মো. কামাল সরদারের বাবা আজহার আলী সরদার (৮৫) বার্ধক্যজনিত কারণে গত শুক্রবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী, ৫ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। আব্দুল হালিম মাস্টার ত্রিশাল উপজেলার মঠবাড়ী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আলহাজ্ব আব্দুল হালিম মাস্টার (৫৭) গত শুক্রবার মঠবাড়ী গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তার মৃত্যুতে সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাফেজ মাওলানা রুহুল আমিন মাদানী গভীর শোক প্রকাশ করেছেন। মো. দেলোয়ার হোসেন ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাড়েরা মোহাম্মদীয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সহ-সভাপতি মো. দেলোয়ার হোসেন (৫০) গতকাল ঢাকার এক হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী, ২ মেয়ে ও ১ ছেলে রেখে গেছেন।