জেল থেকে বাড়ির পথে পুলিশের ফোন ছিনতাই চেষ্টা!
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০১৩, ২২:২৭
বাংলায় একটি প্রবাদ আছে, কয়লা ধুইলে ময়লা যায় না। প্রবাদটি বাস্তবে প্রমাণ করে দিল যুক্তরাষ্ট্রের দুই চোর। তারা জেল থেকে মুক্তি পেয়ে আবার ছিনতাইয়ের চেষ্টা করেছে। তাও আবার পুলিশের ফোন!
পুলিশ জানায়, ম্যানুয়েল অরতিজ (৩৫) এবং রায়ান আরউইন টিচের (৪৭) নামের দুই ব্যক্তি চুরির মামলায় কারাগারে ছিল। গত বুধবার তারা মুক্তি পায় এবং বাড়ির দিকে রওনা হয়। কিন্তু মুক্তি পেয়ে কিছুদির গিয়ে একটি গ্যারেজ থেকে গাড়ি চুরি করে। তাকে অন্য একটি স্থানে চোরাই গাড়ির কাছেই পাওয়া যায়। আর থানা থেকে কিছুটা দূরে এক পুলিশ কর্মকর্তা ফোনে আলাপ করছিলেন। অরতিজ সেখানে গিয়ে পুলিশের হাত থেকে মোবাইল ফোনটা ছিনতাই করার চেষ্টা করে। তবে শেষ রক্ষা হয়নি। পুলিশ তাদের দুইজনকে গ্রেফতার করে ফেলে। আদালত তাদের আবার কারাগারে পাঠিয়েছে। চোর বটে! -ইউপিআই