শিবরাম প্রাথমিক বিদ্যালয়কে অনুকরণ করছে সারাদেশ

গাইবান্ধার শিবরাম শ্রেষ্ঠ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে অনুকরণ করে দেশে প্রায় আড়াই হাজার প্রাথমিক বিদ্যালয় গড়ে উঠছে। এরমধ্যে গাইবান্ধা জেলায় ৬০টি ও সারাদেশে ২ হাজার ৪৪০টি। এসব বিদ্যালয় শিবরামের শিক্ষাদান পদ্ধতি, অভিভাবকদের কাছে শিক্ষকদের জবাবদিহিতা, পোষাক, প্রতিদিনের অ্যাসেম্বিলি, সাংস্কৃতিক কর্মকান্ডসহ নানা বিষয় অনুকরণ করে এগিয়ে যাচ্ছে। এসব বিদ্যালয়ের শিক্ষকদের শিবরামে এনে হাতে কলমে পাঠদান পদ্ধতি, সার্বিক কার্যক্রম দেখানো ও তাদের প্রশিক্ষণ দেয়া হয়েছে। অভিজ্ঞতা বিনিময়ের জন্য বিদ্যালয়গুলোর ছাত্রছাত্রী ও অভিভাবকরা শিবরাম ঘুরে গেছে। শিবরামের আদলে গড়ে উঠা সাদুলস্নাপুর উপজেলার জামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। উপজেলা শহর থেকে ৫ কি.মি দুরে সাদুলস্নাপুর-মাদারগঞ্জ সড়কের ধারে অবস্থিত। সীমানা প্রাচীর না থাকলেও আছে বৃক্ষ ঘেরা পরিবেশ। ১৯০৩ সালে স্থাপিত বিদ্যালয়ের শিক্ষক সংখ্যা ০৯ ও ছাত্রছাত্রী ৫৫৫ জন। এর মধ্যে ছাত্র ২৯০ জন ও ছাত্রী ২৬৫ জন। শিবরামের মতই এখানে গড়ে তোলা হয়েছে আবাসিক ব্যবস্থা।