রাজনীতিতে ধর্মকে আনতে চাই না

আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি বলেছেন, রাজনীতিতে আমরা ধর্মকে আনতে চাই না। ধর্মকে রাজনীতিতে এনে তাকে কলুষিত করবো না। তিনি বলেন, সেনাবাহিনী আছে তাদের কাজে, তারা দেশ রক্ষা করবে। তাদেরকে সহযোগিতা করব আমরা। তারা আমাদের নেতা হয়ে বসবে এই পরিকল্পনা আমাদের নেই। তিনি শনিবার দুপুরে জেলা শহরের ট্রাস্ট কমিউনিটি সেন্টারে দলের জেলা আওয়ামী লীগের তৃণমূল নেতাদের সঙ্গে এক বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ।