আজ শেষ হচ্ছে ‘বিশ্বনাটকের যূথ উত্সব’

মহাকাল নাট্য সম্প্রদায়ের ৩০ বছর পূর্তি উপলক্ষে একই সাথে ‘বিশ্বনাটকের যূথ উত্সব’ চলছে ঢাকার ৪টি মঞ্চে। ১৩ দিনব্যাপী উত্সবের সমাপনী আজ। জাতীয় নাট্যশালার মূল হলে উত্সব সমাপনী অনুষ্ঠান এবং ঢাকা থিয়েটার মঞ্চস্থ করবে ‘ধবমান’, পরীক্ষণ থিয়েটার হলে উদীচী মঞ্চায়ন করবে ‘হাফ আখরাই’ এবং ছায়ানট মিলনায়তনে নাট্যভূমি, কলকাতা, ভারত পরিবেশন করবে ‘মানিব্যাগ’। সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন লিয়াকত আলী লাকী, লাকী ইনাম, মান্নান হীরা প্রমুখ। ‘বিশ্বনাটকের যূথ উত্সব’-এর সমাপনী দিনেও মঞ্চস্থ হবে তিন হলে তিনটি নাটক।