মঠবাড়িয়ায় যুবলীগের বর্ধিত সভা
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০১৩, ২১:১২
শনিবার জেলার মঠবাড়িয়া উপজেলা আওয়ামী যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় যুবলীগ কার্যালয় চত্বরে অনুষ্ঠিত এ বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মঠবাড়িয়া পৌরসভার মেয়র রফিউদ্দিন আহমেদ ফেরদৌস। উপজেলা যুবলীগের আহবায়ক আজিজুল হক সেলিম মাতুব্বরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বর্ধিত সভায় বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় অর্থ সম্পাদক সুভাস চন্দ্র হালদার, কেন্দ্রীয় কার্যকরি সদস্য মহিউদ্দিন মহারাজ, তাজউদ্দিন আহম্মেদ, জেলা সভাপতি আক্তারুজ্জামান ফুলু, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলতাফ হোসেন আফজাল, স্বাচিপ কেন্দ্রীয় নেতা অধ্যাপক ডাঃ নজরুল ইসলামসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।