দামুড়হুদার ৯টি বাড়িতে ডাকাতি
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০১৩, ২১:১২
দামুড়হুদার চন্দ্রবাস গ্রামে ৯ বাড়িতে গণডাকাতি করেছে ডাকাতদল। এসময় ৩ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায় ডাকাত দল। এলাকাবাসী জানায়, শনিবার রাত দশটার দিকে ২৫/৩০ জনের অস্ত্রধারী মুখোশ পরা ডাকাত দল হানা দেয় চন্দ্রবাস গ্রামে। এ সময় অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে গ্রামের সাবেক মেম্বার কাশেম আলী, তোয়াজ আলী, হামিদুল ইসলাম, আবু সালাম, নেন্টু মিয়া, সিরাজুল ইসলাম, খাজের আলী, আশাদুল ও হোসেন আলীর বাড়িতে হামলা চালিয়ে নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোনসহ বিভিন্ন মালামাল লুট করে নির্বিঘ্নে চলে যায়। এ ঘটনার পরে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে।