লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ৪

লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ বাজার এলাকায় গতকাল রবিবার সকালে সিএনজি ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও চারজন আহত হয়েছেন। নিহতরা হলেন, সিএনজি চালক মহিন উদ্দিন (৪৫), কার্তিক চন্দ্র দাস (৪৩) ও মরন চন্দ্র দাস (৫০)। আহত সুভল চন্দ্র দাস ও সমীর চন্দ্রসহ আরো অজ্ঞাত দুইজনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ ফরিদ উদ্দিন জানান, লক্ষ্মীপুর থেকে আসা একটি পিকআপের সাথে বিপরীত দিক থেকে আসা সিএনজির মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।