কসবায় ডেমো ট্রেনের টিকেট না থাকায় দুর্ভোগ
কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০১৩, ২১:১৩
যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও যাত্রীসাধারণের চলাচলের সুবিধার্থে ২১ আগস্ট কুমিল্লা-ঢাকা এবং ঢাকা-কুমিল্লা ডেমো ট্রেন চালু করা হয়। আসা-যাওয়ার পথে ট্রেনটি কসবা স্টেশনসহ ১৬টি স্টেশনে যাত্রাবিরতি করে। অন্যান্য স্টেশনগুলোতে ডেমো ট্রেনের টিকেট যাত্রীদের সরবরাহ করা হলেও কসবা স্টেশনে কোন টিকেট যাত্রীদের সরবরাহ করা হয়নি। ফলে কসবা স্টেশন থেকে ঢাকা যাওয়া যাত্রীদের কুমিল্লা-ঢাকার ভাড়া প্রদান করতে হচ্ছে এবং টিকেট না পাওয়ায় যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।