সংশয়!
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০১৩, ২১:৪১
অ্যাথলেটিকো মিনেইরোর হয়ে শুক্রবার থাইয়ের ইনজুরিতে আক্রান্ত হওয়ায় ডিসেম্বরে ক্লাব বিশ্বকাপে অভিজ্ঞ ব্রাজিলিয়ান প্লে মেকার রোনালদিনহোর খেলা নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে। এ সম্পর্কে ক্লাবের চিকিত্সক রডরিগো লাসমার জানিয়েছেন বৃহস্পতিবার রোনালদিনহো ইনজুরিতে আক্রান্ত হবার পরে এমআরআ’র রিপোর্টে তার পেশীর ইনজুরি ধরা পড়েছে। যদিও তিনি আশাবাদ ব্যক্ত করে বলেছেন ডিসেম্বরে মরক্কোতে অনুষ্ঠিত ইভেন্টে ৩৩ বছর বয়সী এ ফুটবলার দলে ফিরে আসবেন। তবে ফিরে আসার ব্যাপারে নির্দিষ্ট করে কোন সময় বলা যাচ্ছে না বলেও তিনি জানিয়েছেন। এটা সম্পূর্ণভাবে খেলোয়াড়ের উপর নির্ভরশীল। তবে ইনজুরিটা গুরুতর। কমপক্ষে দুই থেকে আড়াই মাস সময় লাগবে পুরোপুরি সেড়ে উঠতে। আগামী বছরে ঘরের মাঠের বিশ্বকাপে সাবেক এ বার্সেলোনা তারকার জাতীয় দলে ফেরা প্রায় অনিশ্চিতই বলা যায়। কিন্তু ক্লাব পর্যায়ে এখনো নিজের সেরা খেলাই উপহার দিয়ে যাচ্ছেন রোনালদিনহো।